তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম-এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
সম্প্রতি তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম-এর বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ধরনের অপপ্রচার রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
দীর্ঘদিন ধরে হাজী জহিরুল ইসলাম তুরাগ এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
আমরা এ ধরনের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করে সত্যতা যাচাই করার আহ্বান জানাই।
গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সচেতন নাগরিকদের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার করবেন না। গুজব ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
হাজী জহিরুল ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার অব্যাহত রাখে, তাহলে প্রচলিত আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সত্যের জয় হবেই। অপপ্রচার নয়, সত্য ও জনসেবাই আমাদের অঙ্গীকার।