1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

অপরাধ করলে ছাড় নেই, কোতোয়ালী থানার ওসি শিবিরুল ইসলাম

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২০০ বার পঠিত

অপরাধ করলে ছাড় নেই, কোতোয়ালী থানার ওসি শিবিরুল ইসলাম

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকায় অপরাধ নির্মূলে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন,সমাজে কোনো চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১ জুলাই ২০২৫) বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কেওয়াটখালী এলাকায় অনুষ্ঠিত হয় বিট পুলিশিং সমাবেশ। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শিবিরুল ইসলাম বলেন, মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর অপরাধ, নারী নির্যাতন, সাইবার ক্রাইম ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কোতোয়ালী থানা পুলিশ। যারা এসব অপরাধে জড়িত কিংবা পর্দার আড়ালে সহযোগিতা করছে, তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, অপরাধীরা সমাজের অল্প সংখ্যক মানুষ হলেও তারা বড় ক্ষতির কারণ। জনগণ সচেতন হলে এবং পুলিশকে সহায়তা করলে এদের প্রতিহত করা কঠিন কিছু নই।

সমাবেশে কোতোয়ালী মডেল থানার এএসআই হুমায়ুন কবিরসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের পক্ষ থেকে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর