1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

অপরাধ দমনে কৃতিত্বে টানা দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি হুমায়ুন কবির”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পঠিত

“অপরাধ দমনে কৃতিত্বে টানা দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি হুমায়ুন কবির”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় টানা দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকাল ৯টায় পুলিশ সুপার কার্যালয়ের শহীদ বীর মুক্তিযোদ্ধা মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার কাজী আখতার উল আলম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সভায় জানানো হয়, জুলাই মাসে থানার সার্বিক কার্যক্রমে পেশাদারিত্ব, অপরাধ দমন, মামলার দ্রুত নিষ্পত্তি, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জনসম্পৃক্ততায় সর্বোচ্চ সাফল্য অর্জন করায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

ওসি হুমায়ুন কবির বলেন, “এই সম্মান ভালুকা থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞ। আগামীতেও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার কাজী আখতার উল আলম সভায় ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর