1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

অপহরণ ও মুক্তিপণ দাবি মামলায় দুই আসামি গ্রেপ্তার, র‍্যাবের অভিযানে উদ্ধার ভুক্তভোগী

মিরাজ শিকদার উত্তরা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

অপহরণ ও মুক্তিপণ দাবি মামলায় দুই আসামি গ্রেপ্তার, র‍্যাবের অভিযানে উদ্ধার ভুক্তভোগী

মিরাজ শিকদার উত্তরা :

রাজধানীর বাড্ডা এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবককে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় র‍্যাবের সহায়তায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে অপহরণকারী চক্রের সদস্যদের শনাক্ত করে তাদের আটক করা হয়।
ভুক্তভোগী মোঃ মিরাজ সিকদারের ছোট ভাই মোঃ রিয়াজ সিকদার (৩৩) গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে বাড্ডা থানাধীন এএমজেড হাসপাতালের পেছন থেকে অপহরণ হয় তাকে অপহরণ করে পূর্বাচল ২৬ নাম্বার লেনে নিয়ে যায়একটি টিনশেড কক্ষে অবৈধভাবে আটক হন। চাকরির ভাইভা দেওয়ার কথা বলে তাকে সেখানে ডেকে নেয় অভিযুক্তরা। পরে তার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ভুক্তভোগীকে এলোপাতাড়ি মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে জোরপূর্বক তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে বিকাশের মাধ্যমে এক হাজার ১৯০০ টাকা আদায় করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই মোঃ মিরাজ সিকদার বাড্ডা থানায় লিখিত অভিযোগ ও এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হলেও থানা পুলিশের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিনি র‍্যাব-১ এর সহায়তা কামনা করেন।
র‍্যাব-১ এর এডিশনাল এসপি শহীদুল ইসলামের নেতৃত্বে ও তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে পরিচালিত অভিযানে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—
• মোঃ সাগর আহম্মেদ রয়েল (৩২)
• মোঃ ওমর সানি রাব্বি (৩৫)
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগীর বড় ভাই মোঃ মিরাজ সিকদার বলেন, “থানায় অভিযোগ করার পর র‍্যাব-১ দ্রুত পদক্ষেপ নেয়। তাদের অভিযানে অল্প সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আমরা ন্যায়বিচারের আশা পাচ্ছি।”
এ ঘটনায় র‍্যাব ও পুলিশের ভূমিকার প্রশংসা করে স্থানীয়রা জানান, অপহরণ ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রেপ জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর