1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএমএসএফ-এর

নিজস্ব প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএমএসএফ-এর

নিজস্ব প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন

ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫ :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সারাদেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের কাছে বেতন চান না, তারা শুধু নিরাপত্তা চান। এটা দিতে রাষ্ট্রের এত দ্বিধা কেনো? তুহিন হত্যার বিচার দ্রুত শেষ করতে হবে, যেন সাগর-রুনি ঘটনার মতো দীর্ঘসূত্রিতা না হয়।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সহ-সম্পাদক সেলিম নিজামী, রিয়াজুল হাসান অভি, উজ্জ্বল ভুঁইয়া, শফিকুল ইসলাম, তারিক লিটু, মারিয়া আক্তার প্রমুখ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন।

এছাড়া বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের চেয়ারম্যান টিএইচএম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সমাবেশে যোগ দেন।

এদিকে তুহিন হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে জেলা ও উপজেলা পর্যায়েও বিএমএসএফসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন পৃথকভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর