1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির হ্যাট্রিকে আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনার। এবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে একাদশে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছেন দেশটির কোচ লিওনেল স্কালোনি। আগামীকাল ২২জুন (সোমবার) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া। সেই ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় গঞ্জালো মন্টিয়েল। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে অনুশীলন ফিরলেও অস্ট্রিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, মন্টিয়েলের পরিবর্তে রক্ষণে নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে। আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।  আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা থিয়েগো আলমাদার জায়গায় সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস। গতি, প্রেসিং এবং ফাঁকা জায়গা কাজে লাগানোর দক্ষতার কারণে অস্ট্রিয়ার বিপক্ষে তাকে এগিয়ে রাখছেন স্কালোনি। আরেকটি বড় পরিবর্তন হতে পারে স্ট্রাইকার পজিশনে। চোট কাটিয়ে ফেরা হুলিয়ান আলভারেজকে শুরু থেকেই মাঠে নামানোর কথা ভাবছে কোচিং স্টাফ। সে ক্ষেত্রে বেঞ্চে যেতে হতে পারে লাউতারো মার্টিনেজকে।  দলের মূল কাঠামোয় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনার খেলা প্রায় নিশ্চিত। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দায়িত্ব পালন করবেন। আর আক্রমণভাগে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি।

ফুটবল বিশ্বকাপ ২০২৬

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর