1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪৬, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবকদল নেতা মহিবুল হক টুটুল

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫১১ বার পঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪৬, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবকদল নেতা মহিবুল হক টুটুল

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় নতুন আলোচনায় উঠে এসেছেন স্বেচ্ছাসেবকদল নেতা মহিবুল হক টুটুল।
দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী ও কারা নির্যাতিত এই নেতা বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ময়মনসিংহ জেলা (উত্তর) শাখা’র সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় মহিবুল হক টুটুল ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ (উত্তর) জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।

ফুলপুর-তারাকান্দা আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে তরুণ, উদ্যমী ও ক্লিন ইমেজধারী নেতা হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন তিনি। সদাহাস্যজ্বল ব্যক্তিত্ব, তুখোড় বক্তা ও সাংগঠনিক দক্ষতার কারণে স্থানীয় রাজনীতিতে মহিবুল হক টুটুলের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

দলের তরুণ নেতাকর্মীরা মনে করছেন— তরুণ এই নেতৃত্বের উত্থান বিএনপি’র রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে। আগামী নির্বাচনে যদি এমন তরুণ নেতৃত্ব সুযোগ পান, তবে ফুলপুর-তারাকান্দা আসনে বিএনপি আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর