1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আজগর আলী মুন্সি ফাউন্ডেশন মানব সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে : আবু

মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৭ বার পঠিত

আজগর আলী মুন্সি ফাউন্ডেশন মানব সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে : আবু

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা

উৎবাতুল বারী আবু বলেন, কুমিল্লা -৪ ( দেবিদ্বার) আসনের সাবেক ৪ বারের সাংসদ ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সি ও তার যোগ্য উত্তরসূরী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির হাত ধরে আজগর আলী মুন্সি ফাউন্ডেশন মানব সেবা ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, রাজনীতির প্রধান উদ্দেশ্য থাকা উচিত জনকল্যাণে কাজ করা,সে কাজটিই নিরবে-নিভৃতে করে যাচ্ছেন তরুণ প্রজন্মের আইডল খ্যাত ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি।

রবিবার (২২ জুন) কুমিল্লার দেবিদ্বারে খলিলপুর উচ্চ বিদ্যালয় মাঠে “দেবিদ্বার আজগর আলী মুন্সি ফাউন্ডেশন” এর উদ্যোগে আয়োজিত এক ফ্রী মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক ছাত্র নেতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। তিনি বলেন,ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সি প্রমাণ করেছেন মানব সেবা করতে হলে কোন রাজনৈতিক পদ-পদবী দরকার নেই, শুধু দরকার একটি ভালো মানসিকতা।আবু বলেন,আশা করি দেবিদ্বার আজগর আলী ফাউন্ডেশন পর্যায়ক্রমে উপজেলার সর্বত্র এ ধরনের সেবা ছড়িয়ে দিবেন এবং এ ধরনের ভালো কাজে সব সময় কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে যেকোনো সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।এসময় তিনি ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির ভবিষ্যৎ সফলতা কামনা করেন।

উল্লেখ্য,রবিবার সারাদিন প্রায় দুই সহাস্রাধিক শিশু, অর্থোপেডিক্স এবং ইএনটি সহ বিভিন্ন স্তরের রোগীদের উক্ত চিকিৎসা সেবায় বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী বলেন,আমার বাবা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি সারা জীবন মানব কল্যাণে কাজ করে গেছেন যার ফলস্বরূপ জনগণ তাকে এই উপজেলা থেকে ৪ বার সংসদ সদস্য বানিয়েছেন।দেবিদ্বারের জনগণকে নিয়ে তিনি প্রতিনিয়ত ভাবেন এবং কাজ করে যাচ্ছেন।আমাদের এই ধরনের মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় দেবিদ্বার আজগর আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে কুমিল্লা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থানে নেতৃবৃন্দ এবং দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর