1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আজ বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট উৎসবমুখর পরিবেশে চলছে ক্র্যাবের ভোট গ্রহণ

মনির হোসেন জীবন : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পঠিত

আজ বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট
উৎসবমুখর পরিবেশে চলছে ক্র্যাবের ভোট গ্রহণ

মনির হোসেন জীবন : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স

অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার (৪ জানুয়ারি, ২০২৬) সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে ক্র্যাব ও ডিআরইউ চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা- অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ৩২ জন। তাদের মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন। তারা হলেন- মির্জা মেহেদী তমাল ও আলাউদ্দিন আরিফ।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- এম এম বাদশাহ, সিরাজুল ইসলাম ও হাসান উজ-জামান। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিয়াজ আহম্মেদ লাবু ও শহিদুল ইসলাম রাজী। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনুল ইসলাম ও মো. এমদাদুল হক খান।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমানুর রহমান রনি ও নিহাল হাসনাইন। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- ইসমাঈল হোসেন ইমু ও এস এম ফয়েজ।
কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- আইয়ুব আনসারী, আবু হেনা রাসেল, মাহবুব আলম ও হরলাল রায় সাগর।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা-
সহ-সভাপতি পদে জিয়া খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমউল্যাহ নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য অপরাধবিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা।
এর আগে গতকাল শনিবার (৩ জানুয়ারি,২০২৬) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
##
এমএইচজে
০৪ জানুয়ারি, ২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর