
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পালংখালী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পরিশ্রম, অধ্যবসায় ও মেধার যথার্থ স্বীকৃতি হলো আজকের এই সাফল্য। তোমাদের এ অর্জন ভবিষ্যতের স্বপ্ন পূরণের প্রথম ধাপ। আগামী দিনে আরও মনোযোগ, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। দেশ ও জাতির কল্যাণে তোমাদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।”
তিনি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সাফল্যের পেছনে যাঁদের নিরলস প্রচেষ্টা রয়েছে, তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের এ অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে—এটাই আমার প্রত্যাশা।”
তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সহিংস রাজনীতি থেকে দূরে থেকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
আবুল ফয়েজ আরও বলেন, “বর্তমান প্রজন্মই আগামীর নেতৃত্ব দেবে। তাই নিজেকে গড়ে তুলতে হবে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে।”
শেষে তিনি আশ্বাস দিয়ে বলেন, “ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকতে আমি এবং পালংখালী ইউনিয়ন যুবদল প্রতিশ্রুতিবদ্ধ। এই অঞ্চলের মাটি ও মানুষের কল্যাণে আমরা সর্বদা সচেষ্ট থাকব।”