1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আব্দুর রহমান হত্যাকাণ্ডের বিচার দাবিতে লামায় বিক্ষোভ , ১৫ জুলাই ২০২৫…

মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪৭ বার পঠিত

আব্দুর রহমান হত্যাকাণ্ডের বিচার দাবিতে লামায় বিক্ষোভ
, ১৫ জুলাই ২০২৫…
মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ

লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মুসলিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের সামনে মঙ্গলবার ১৫ জুলাই বিকেলে আব্দুর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ জুলাই পূর্ব পরিকল্পিতভাবে আব্দুর রহমানকে হত্যার প্রতিবাদে খুনি সোহেল, রিয়াদ ও জাহেদকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়।

আজ বিকাল ৪টায় মৃত আব্দুর রহমানের জানাজার নামাজ শেষে মুসলিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ ও মহল্লা কমিটির সভাপতি আবু তাহেরের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়। এতে প্রায় ৩০০ থেকে ৪০০ জন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক হযরত আলী ও ক্যাশিয়ার মিলন হোসেনও।মিছিলটি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কিল্লাখোলা বাজারে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর