
আমরা গাজীপুর ৬ আসনে সালাহউদ্দিন সরকার কে চাই ইন্জিনিয়ার মো: ইদ্রিস খান৷
মোহাম্মদ ওয়াসিম রেজা
:আমরা গাজীপুর ৬ আসনের তৃণমূলনেতাকর্মীরা সালাহউদ্দিন সরকার কে আগামীতে এমপি হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করলেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,গাজীপুর মহানগর জাসাস।সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি।বিপুল ভোটে নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, গাছা মেট্রো থানা বিএনপি ইন্জিনিয়ার মো: ইদ্রিস খান আজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় গাছা নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি বলেন। বিগত ১৫/১৬ বছর ধরে আমরা যারা ফ্যাসিস সরকারের হাতে অনেক নির্যাতন জুলুম অত্যারে শিকার হয়েছি,তাদের কে দল অবশ্যই আমাদেরকে মূল্যয়ন করবে। তেমনি করে গাজীপুরে কৃতি সন্তান, কার্যকরী সভাপতি শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি। তিনি দলের জন্য বিগত ১৫,১৬ বছর জেল, জুলুম অত্যাচারে শিকার হন।তিনি দলের তৃণমূল নেতা কর্মীদের সবসময় খোঁজ খবর রেখেছেন তাই গাজীপুর ৬ সংসদীয় আসনে সালাহউদ্দিন সরকারের মতো যোগ্য লোকের প্রয়োজন। এই সময় আরো উপস্থিত ছিলেন জসিম খান, সহসভাপতি গাছা থানা বিএনপি, সজল মাস্টার স্বেচ্ছাসেবক দল কেন্দ্র কমিটি সাবেক সদস্য, মুক্তার হোসেন বাবু গ্রাম সরকার ও সহ-সভাপতি গাছা থানা ৩৬ নং ওয়ার্ড বিএনপি, আখতারুজ্জামান খান গাছা থানা বিএনপি, আব্দুর রউফ গাছা থানা বিএনপি, আরিফ হোসেন সিন্টু গাছা থানা বিএনপি, মাসুম বিল্লা মানিক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর জাসাস, সোহাগ হোসেন সাবেক যুগ্মসাধারণ সম্পাদক গাছা থানা জাসাস, রকিবুল্লাহ মাদবর অভি গাছা থানা ছাত্রদল, মাসুম করিম বাবু গাজীপুর মহানগর জাসাস, আশরাফুল আলম যুবদল ৩৬ নং ওয়ার্ড গাজা এ সময় আরো অনেকে উপস্থিত ছিলেন