1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আমেরিকান বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান এ্যসেন্ড-এর উদ্বোধন

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

আমেরিকান বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান এ্যসেন্ড-এর উদ্বোধন

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে ব্যবসা-বাণিজ্যের প্রসার হচ্ছে প্রতিদিনই। বাংলাদেশী ব্যবসায়ীরা নিউইয়র্ক সিটিতে সুনামের সাথে ব্যবসা করছেন। তারা আমেরিকার মূলধারার সাথেও সম্পৃক্ত হচ্ছেন। পাশাপাশি বাংলাদেশী আমেরিকান নতুন প্রজন্ম ব্যবসা-বাণিজ্যে সফলতার সাথে এগিয়ে আসছে। নতুন প্রজন্মের আমেরিকান বাংলাদেশীরা মেধাবী এবং দেশপ্রেমিক। তারা আমেরিকায় জন্ম নিয়েও বাংগালি ভাষা-সংস্কৃতি ও মূল্যবোধকে প্রাধান্য দেয়।

খবর আইবিএননিউজ ।বাংলাদেশী-আমেরিকান পরিচালিত আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হলো কুইন্সের কিউগার্ডেন এলাকায়। এটি মেডিকেল থেরাপি, স্পাসহ যাবতীয় স্কিন কেয়ারের অত্যাধুনিক প্রতিষ্ঠান। সূর্য তালুকদারের মালিকানা ও পরিচালনায় এই প্রতিষ্ঠানের নাম এ্যাসেন্ড। গত ৩০ সেপ্টেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফিতা কেটে এই এ্যাসেন্ড ওয়েলনেস এন্ড মেডিকেল স্পা’র উদ্বোধন করা হয়।

ফিতা কাটেন এই প্রতিষ্ঠানের সিইও সূর্য তালুকদার। এই সময় সূর্য তালুকদারের সাথে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট এসেম্বলিম‍্যান ডেভিড ওয়েপ্রিন, এসেম্বলির‍্যনা জেনিফার রাজকুমারসহ নিউইয়র্ক সিটির স্মল বিজনেস সার্ভিস ও অন্যন্য অফিসের প্রতিনিধিবৃন্দ। তারা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে নতুন প্রজন্মের বাংলাদেশীরা যে দক্ষতার সাথে তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য ধন্যবাদ জানান। ডেভিড ওয়েপ্রিন ও জেনিফার রাজকুমার সূর্য তালুকদারের হাতে সাইটেশন তুলে দেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদারও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সূর্য তালুকদার রতন তালুকদারের একমাএ পুত্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর