1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আমেরিকাসহ বিভিন্ন দেশের সিটিজেনশিপ কেড়ে নেয়ার আইন

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পঠিত

আমেরিকাসহ বিভিন্ন দেশের সিটিজেনশিপ কেড়ে নেয়ার আইন

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

কোনো দেশ কি তার নাগরিকদের সিটিজেনশিপ কেড়ে নিতে পারে? যদিও তা নেচারালাইজড হয়? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কয়েকজনের সিটিজেনশিপ প্রত্যাহার করে তাদের ডিপোর্ট করার হুমকি দিয়েছেন। এদের মধ্যে অন্যতম বিখ্যাত কমেডিয়ান রোজি ’ও ডোনেল, বিলিয়নায়ার অন্টারপ্রেনার ইলন মাস্ক, নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি।
ওয়াশিংটন পোস্ট গত বুধবার এই বিষয়ে লিখছে, সম্প্রতি বিশ্বজুড়ে বিভিন্ন দেশে সিটিজেনশিপ কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে। তারা তাদের দেশের জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে এমন ব্যক্তির সিটিজেনশিপ প্রত্যাহার করে নিয়েছে।
ইমিগ্রেশন ও সিটিজেনশিপ বিষয়ক গবেষকদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, বেশির ভাগ ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সরকার এই আইনকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। জাতিসংঘ বলছে ‘ন্যাশনালিটি ইজ আ হিউম্যান রাইটস’।
ওয়াশিংটন পোস্ট বলছে ১৩২টি দেশে আইন আছে সেসব দেশের সরকার সিটিজেনশিপ কেড়ে নিতে পারে। তবে সম্প্রতিকালে কোন্ দেশ কতজনের সিটিজেনশিপ কেড়ে নিয়েছে তার হিসাব পাওয়া যায়নি। আমেরিকায় কেবলমাত্র নেচারালাইজড সিটিজেনদেরই সিটিজেনশিপ প্রত্যাহার করে নেয়া যায়। এই ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষ নয়, যদি কেউ মিথ্যা বা ভুয়া তথ্য দিয়ে ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করে থাকে এবং পরে তা ধরা পড়ে তাহলে প্রদত্ত সিটিজেনশিপ নাকচ করা যেতে পারে। তবে বিষয়টি বেশ জটিল।
পোস্ট বলছে, ৭৯টি দেশে যদি কোনো নেচারালাইজড সিটিজেন সিরিয়াস ক্রাইম করে, তাহলে তার নেচারালাইজড সিটিজেনশিপ বাতিল হতে পারে। সম্প্রতিকালে, ২০২৩ সালে শামিমা বেগম নামের বৃটেনে জন্মগ্রহণকারী সিরিয়ার ইসলামিক স্টেটে যোগ দিলে তার মিটিজেনশিপ বাতিল করে বৃটেন। শামিমা বেগম আপিল করে হেরে যায়। তার পিতা—মাতা বাংলাদেশের সিটিজেন। কিন্তু বাংলাদেশ তাকে গ্রহণ করেনি।
ওয়াশিংটন পোস্ট বলছে বাহরাইন কয়েকশ ব্যক্তির সিটিজেনশিপ কেড়ে নিয়েছে ২০১২ সালে। ক্যানাডা ৪ জনের কেড়ে নিয়েছে ২০২৩ সালে। আমেরিকা ১৯৯০ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১১ ব্যক্তির সিটিজেনশিপকে ডিনেচারালাইজ করার জন্য মামলা করে। কিন্তু কতজনকে করা হয়েছে তার তথ্য দিতে পারেনি পোস্ট। ১৯৬৭ সালে সুপ্রিম কোর্ট যার সিটিজেনশিপ কেড়ে নেয়া হবে তার অনুমতি নিতে হবে বলে রায় দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর