1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আরজেএফ’র অর্থসচিব ফারুকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২১১ বার পঠিত

আরজেএফ’র অর্থসচিব ফারুকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে

:
রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর অর্থ সচিব ফারুকুল ইসলামের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আজ ২৯ জুন রবিবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আরজেএফ’র মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আরজেএফ’র ভাইস চেয়ারম্যান কবি জামান ভূঁইয়া, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ও আইন বিষয়ক সম্পাদক সরদার শাহ আলম।

জীবন ও কর্ম শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট খান চমন-ই-এলাহী, আরজেএফ’র ভাইস চেয়ারম্যান মোঃ নাসিম খান, মাহবুব আরা দুলু, মোঃ আমিনুল ইসলাম, এম এ সত্তার মঞ্জু, সাংগঠনিক সম্পাদক তাইফুল ইসলাম, মিলন মল্লিক, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, জনকল্যাণ বিষয়ক সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল সিকদার, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন হিমেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর কামাল, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক উর্মি রহমান, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সহ-ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সোহেল মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জাফর আলী, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম আর সুজন মাহমুদ, সাধারণ পরিষদ সদস্য লিটু শেখ, মনোয়ারা বেগম, মনজিলা চৌধুরী আশা, জাহিদুল ইসলাম, রিপন হাওলাদার, খোন্দকার এরফান আলী বিপ্লব, বিটিভির সিনিয়র সঙ্গীত পরিচালক ও গীতিকার চৌধুরী মনজুর রাহি, সিনিয়র সাংবািদক কবি বেলাল হাওলাদার, মদিনাবাদী গ্রাম্যকবি এম এ রাজ্জাক, সিনিয়র সাংবাদিক মোস্তফা আল এজাজ।

অনুষ্ঠানে পরিবারের পক্ষে স্মৃতি চারণ করেন অর্থ সচিব ফারুকুল ইসলামের সহধর্মীনি ও তার একমাত্র পুত্র সন্তান রাশেদ ইমরান রনি।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী। সভায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা শেখ আজিম উদ্দিন আহমেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর