1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিনে ৫৩ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও তবারক বিতরণ

মো: শাহজালাল :তুরাগ ঢাকা 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পঠিত

আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিনে ৫৩ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও তবারক বিতরণ

মো: শাহজালাল :তুরাগ ঢাকা

: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া, মিলাদ ও তবারক বিতরণের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫৩ নং ওয়ার্ড বিএনপি।
মঙ্গলবার দুপুরে তুরাগ থানা ৫৩ নং ওয়ার্ডের বামনার টেক এলাকায় ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচারের কারণে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।” তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শেখ হাসিনার লালিত প্রশাসনের মাধ্যমে নির্মম ও নিষ্ঠুর অত্যাচারের শিকার করে হত্যার চেষ্টা করা হয়েছিল। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন, তবে খুব শিগগিরই বাংলাদেশের মাটিতে ফিরে এসে বিএনপির হাল ধরবেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা,সিনিয়র  যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মহিউদ্দিন সোহাগ রাজা, চান মিয়া বেপারী, আলি আহম্মেদ, রিপন হাসান খন্দকার,হাজী আতাউর রহমান, বিপ্লব মিয়া,সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, আলম হোসেন, সাইদ হাসান সাগর, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলা, রানা ভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমরান হোসেন মনির সহ তুরাগ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দলের সার্বিক সাফল্য, দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়। শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর