1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আর্মি স্টেডিয়ামে “নতুন কুঁড়ি” স্পোর্টসে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, প্রিয়জনকে কাছে পেয়ে আবেগপ্রবণ দৃশ্য

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

আর্মি স্টেডিয়ামে “নতুন কুঁড়ি” স্পোর্টসে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, প্রিয়জনকে কাছে পেয়ে আবেগপ্রবণ দৃশ্য

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

আজ আর্মি স্টেডিয়ামে “নতুন কুঁড়ি”  প্রতিযোগিতা উপভোগ করতে এসে শিক্ষার্থীদের ভালোবাসা আর উচ্ছ্বাসে সিক্ত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্টেডিয়ামে পৌঁছাতেই চারপাশ থেকে শিক্ষার্থীদের করতালি আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। অনেক শিক্ষার্থীকে দেখা গেছে প্রধানমন্ত্রীর সঙ্গে একবার হাত মেলানোর জন্য সামনে এগিয়ে আসতে। তাদের চোখে-মুখে ছিল দারুণ উত্তেজনা আর গর্ব। মনে হচ্ছিল, দীর্ঘদিনের প্রতীক্ষার পর তারা তাদের প্রিয় মানুষটিকে সামনে পেয়েছে।

অনুষ্ঠানস্থলে উপস্থিত একজন শিক্ষার্থী বলে, “স্যারকে সামনে থেকে দেখে আমরা সবাই খুব খুশি। একবার হাত মেলাতে পারাটাই আমাদের জন্য বড় পাওয়া।”

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের উৎসাহ দেন এবং খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। খেলাধুলা ও পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম নিয়ে বড় হতে হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে নানা সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ-শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা বাড়িয়ে চলেছেন।

“নতুন কুঁড়ি” স্পোর্টস ঘিরে আজকের আর্মি স্টেডিয়ামের দৃশ্য প্রমাণ করে দেয়, নেতা আর শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব কমলে কেমন একটা উৎসবের আমেজ তৈরি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর