1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আলোচিত সেই মহিষটির ঠিকানা হচ্ছে চিড়িয়াখানা

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

ডোনাল্ড ট্রাম্প’ নাম দিয়ে বিক্রি হওয়া আলোচিত মহিষটির নতুন ঠিকানা এখন মিরপুর জাতীয় চিড়িয়াখানা। কোরবানির জন্য বিক্রি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে ঈদুল আজহায় অ্যালবিনো জাতের মহিষটি আর কোরবানি হচ্ছে না।বুধবার কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর এলাকা থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। পরে রাতেই সেটিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মহিষটিকে কোরবানি না দিয়ে চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অ্যালবিনো জাতের এই মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই এর নাম রাখেন “ট্রাম্প”।এরপর থেকেই মহিষটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করতে থাকেন। আলোচিত এই মহিষটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও খবরের শিরোনাম হয়। ৭০০ কেজি ওজনের মহিষটি লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকায় বিক্রি হয়। সে হিসেবে এর মোট মূল্য দাঁড়ায় ৩ লাখ ৮৫ হাজার টাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর