1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আশুলিয়ায় অপহরণের ঘটনায় ভুক্তভোগীদের থেকে টাকা নেওয়ায় এসআই ক্লোজড

মোঃ মনির মন্ডল,সাভারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

আশুলিয়ায় অপহরণের ঘটনায় ভুক্তভোগীদের থেকে টাকা নেওয়ায় এসআই ক্লোজড

মোঃ মনির মন্ডল,সাভারঃ

আশুলিয়ায় মধুপুর এলাকার জোনায়েদ (০৫) নামের এক শিশু অপহরণের পর হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাকে ক্লোজড করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) রাত দু’টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান। এর আগে আজ বিকেলে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে নিরপরাধ ব্যাক্তিকে চুরির মামলায় ফাঁসানোর অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন অপর ভুক্তভোগী। প্রায় ২ মাস আগে তিনি আশুলিয়া থানায় যোগদান করেছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, নিখোঁজ ডায়েরির তদন্তের জন্য ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা দাবি ও আদায় করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা। টাকা আদায় করার পরেও তিনি কোন ধরনের তদন্ত করেন নি। এমনকি ভুক্তভোগী পরিবার তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি বিরক্ত হয়ে বলতেন, এই থানায় আরও ২০/২৫ জন নিখোঁজ রয়েছে। তাদের কেউ এতোটা বিরক্ত করে না, যতোটা  তারা করছেন। পুলিশি সেবা না পেয়ে হতাশা নিয়ে র‍্যাবের সাথে যোগাযোগ করে ভুক্তভোগী পরিবার। পরে নিখোঁজের ১৩ দিন পর শিশু জোনায়েদের হাড়গোড় উদ্ধার করে খুনি মোরসালীনকে গ্রেপ্তার করে র‍্যাব-৪।

পরবর্তীতে টাকা দাবি, দায়িত্বে অবহেলা ও টাকা আদায়ের বিষয়গুলো নিয়ে  বেশ কয়েকটি গণমাধ্যমে গত ৩০ আগস্ট সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে এসআই মাসুদ রানাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।

এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, এসআই মাসুদ রানা ডেঙ্গু আক্রান্ত হয়ে ছুটিতে ছিলেন। সেই ছুটি অবস্থায় তাকে আজ ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর