1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আশুলিয়ায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল,সাভারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পঠিত

আশুলিয়ায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল,সাভারঃ

আশুলিয়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।

এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়া থানার শিমুলিয়া এলাকার হাজী জয়নাল আবেদীনের ছেলে সেলিম কবির (৪৮), সে সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।আশুলিয়ার কুমকুমারী এলাকার মৃত হাজী বিল্লাল মৃধার ছেলে হাজী মোশাররফ মৃধা (৪৮)। তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য। ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন বাইখির এলাকার মৃত আহমেদ সাঈদ মিয়ার ছেলে মিলন মিয়া (৫০), সে আশুলিয়ার কুরগাও সোসাইটি থেকে আ.লীগের মিসিল মিটিংয়ে সক্রিয় থাকতেন ও উসকানিমূলক লেখা লেখি করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার শিমুলিয়া, কুঁরগাও ও কুমকুমারী এলাকা থেকে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তারা আত্মগোপনে থেকে আওয়ামী লীগের মিছিলে অংশ গ্রহণ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ছিলো।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, শনিবার সকালে গ্রেপ্তার আসামীদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে সেলিম কবিরের ৫ দিনের দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর