1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আশুলিয়ায় কোরবানির পশুর হাটে সংঘর্ষে ঔষধ ব্যবসায়ী নিহত

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৬৮ বার পঠিত

সাভার প্রতিনিধি: ঢাকার আশুলিয়া এলাকার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম কোরবানির পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মারধরের শিকার ভাগ্নেকে বাঁচাতে গিয়ে শহীদুল্লাহ কায়সার (৫০) নামে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, হাট কর্তৃপক্ষের নিয়োগ করা লোকজনের মারধরেই তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল্লাহ কায়সার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদুল্লাহ কায়সার তার ভাই ও ভাগ্নেকে নিয়ে ১৮টি গরু ও দুটি ছাগল বিক্রির উদ্দেশ্যে হাটে আসেন। এর মধ্যে ১৪টি গরু বিক্রি হয়ে গেলেও বাকি চারটি গরু নিয়ে তারা অপেক্ষা করছিলেন। এ সময় নির্ধারিত স্থানে অন্য এক ব্যক্তি গরু বাঁধতে গেলে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়।

অভিযোগ রয়েছে, এর জেরে হাট কর্তৃপক্ষের নিয়োগ করা কিছু লোকজন ও কয়েকজন মিলে শহীদুল্লাহ কায়সারের ভাগ্নের ওপর হামলা চালায়। ভাগ্নেকে রক্ষা করতে গেলে শহীদুল্লাহ কায়সার-কেও বেধড়ক মারধর করা হয়। হামলার সময় গরু ও ছাগল বিক্রির প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন স্বজনরা।

গুরুতর আহত অবস্থায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগ্নে ফিরোজ কবির বলেন,
“আমার মামা প্রতিবাদ করলে হাট কর্তৃপক্ষের কিছু লোক এবং আশপাশে থাকা আরও কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। আমাকে বাঁচাতে গিয়ে মামাও হামলার শিকার হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।”

নিহতের ভাই মোহাম্মদ মাসুদ রানা বলেন,
“আমি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলাম। কিন্তু হামলাকারীরা কারও কথা শোনেনি। মারধরের একপর্যায়ে আমার কাছে থাকা ৫ লাখ টাকা হারিয়ে যায়। এরপরই আমার ভাই অচেতন হয়ে পড়ে।”

তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের মধ্যে কয়েকজন হাট কমিটির সদস্য ও ভলান্টিয়ার ছিলেন।

এ বিষয়ে কাজী রেজাউল, ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই), বলেন,
“কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে জানতে পারি, পাড়াগ্রাম গরুরহাটে মারামারির ঘটনায় আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল আশুলিয়া থানার আওতাধীন হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর