1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল সাভারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল সাভারঃ

আশুলিয়ায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে রবিবার (৩১ আগস্ট) বেলা ২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ টিপু (৫০), আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন (৩৫) ও গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা গ্রামের জামিল আহমেদের ছেলে রহমতুল্লাহ শেখ (৩৭)।

যৌথ বাহিনী জানায়, রবিবার বেলা ২টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল টিম। পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের নেতা টিপু সুলতান ওরফে হাতকাটা টিপুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বেশকিছু দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইল ও বিভিন্ন অপরাধের আলামত পাওয়া যায়। আসামীদের পরবর্তীতে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, যৌথবাহিনী অভিযান করে তিন চাঁদাবাজকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে গত ব্যবস্থা নেয়া হবে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর