1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবীতে আঞ্চলিক সড়ক অবরোধ

মোঃ মনির মন্ডল,সাভারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবীতে আঞ্চলিক সড়ক অবরোধ

মোঃ মনির মন্ডল,সাভারঃ

শিল্পাঞ্চল আশুলিয়ার একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পর সড়ক ছেড়ে চলে যায় শ্রমিকরা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কে মাসকর্ট গার্মেটের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে৷

বিক্ষুব্দ শ্রমিকরা জানান, পূর্ব ঘোষণা ছাড়াই মাসকর্ট কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে কয়েক দফায় কারখানার মালিক পক্ষ কর্মরত শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেন। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ করেনি। সর্বশেষ ১০ আগস্ট বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু বেতন না দেয়ায় গতকালও ওই কারখানার প্রায় ২ থেকে ৩’শ শ্রমিক বিক্ষোভ করে৷ কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। যার ফলে শ্রমিকরা সকালে জড়ো হয়ে পুনরায় আজ মঙ্গলবার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে চলে যায়।

এবিষয়ে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পূর্বের নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এতে শ্রমিকরা বকেয়া বেতনের জন্য আন্দোলন করেছে। পরে তাদের বুঝিয়ে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সড়িয়ে দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর