1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল,সাভারঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪০ বার পঠিত

আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল,সাভারঃ

আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা  মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে শনিবার রাতে আশুলিয়ার জামগড়া ও ভাদাইল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা কাওসার আহমেদ। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পশ্চিম নওয়াপাড়া এলাকার সাকিম আলী শেখের ছেলে এবং আশুলিয়ার থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন (৩৬)। তিনি আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া আমতলা এলাকার নুর মুহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আশুলিয়ার জামগড়া সরকারি প্রাইমারি স্কুল এলাকা থেকে কাওসার আহম্মেদ নামে ঢাকা মহানগরের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আশুলিয়ার ভাদাইল আমতলা এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, গ্রেপ্তার দুইজনকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর