1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আশুলিয়ায় ১২ মামলার আসামী গাঁজাসহ ২ জন গ্রেফতার

মনির মন্ডল,সাভারঃআশুলিয়ায়
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

আশুলিয়ায় ১২ মামলার আসামী গাঁজাসহ ২ জন গ্রেফতার

মোঃ মনির মন্ডল,সাভারঃআশুলিয়ায়

কুরগাঁও এলাকা অভিযান চালিয়ে অন্তত ১২ মামলার আসামী মোঃ রিয়াজ উদ্দিন (৩৫) সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার ঘোষবাগ পঁশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (৩৫) ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ সবুজ (৪১)। তিনি আশুলিয়ার নবীনগর কুড়গাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কুরগাঁও এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ রিয়াজ ও সবুজ নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় মোঃ রিয়াজ উদ্দিন (৩৫) এর বিরুদ্ধে আশুলিয়া থানায় ৯টি মাদক মামলা সহ অন্তত ১২টি মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর