1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

আশুলিয়ায় ২৮৬ এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ 

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পঠিত

আশুলিয়ায় ২৮৬ এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাভারঃ আশুলিয়া স্কুল এন্ড কলেজের ২৮৬ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার  এ্যাডমিটে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিবাদে ওই সকল শিক্ষার্থীরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করলেও কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ।

বুধবার (০৯ জুলাই) বেলা ১১ টা থেকেই আশুলিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা মানববন্ধন করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে উঠে বিক্ষোভ করতে থাকে।  এর আগে, গতকাল (৮ জুলাই) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করে বিক্ষুব্দ শিক্ষার্থীরা।

বেলা ১১ টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে আশুলিয়া-সিএন্ডবি আঞ্চলিক সড়ক হয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে তারা। এসময় শিক্ষার্থীরা নানা শ্লোগান দিতে থাকে।

বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানায়, “আমাদের ক্লাসে যেসকল বিষয়ে পড়ানো হয়েছে সে সকল বিষয়ে কোন অনুমোদন নেই এই কলেজের। যার কারণে এডমিট কার্ডে পরিসংখ্যান, সমাজকর্ম ও ভূগোল বিষয় আসে। যা আমাদের পড়ানো হয়নি। তাহলে আমরা পরীক্ষার খাতায় কি লিখব ? আমাদের কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারীর গাফিলতির কারণে আজকে আমাদের এ অবস্থা হল। এরজন্য যারা দায়ী তাদের শাস্তি পেতে হবে। চাকুরীচ্যুত করতে হবে।

এসময় শিক্ষার্থীরা বেশ কিছু দাবী তুলে ধরেন। দাবীগুলো হল-এডমিট কার্ড সংশোধন সহ পরীক্ষার নিশ্চয়তা ও লিখিত দিতে হবে। আগামীকাল (১০ জুলাই) থেকে আমাদের প্রতিষ্ঠানের আওকল কার্যক্রম বন্ধ ঘোষণা এবং পরীক্ষা বর্জনে শিক্ষক/শিক্ষার্থীদের গণসাক্ষর ও গেট ব্লকেড এবং প্রবেশপত্রে ভুলের জন্য যেসকল শিক্ষক/কর্মচারী দায়ী তাদের চাকুরীচ্যুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

এব্যাপারে সংশ্লীষ্ট কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর