1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার!

মোঃ মনির মন্ডল,সাভারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পঠিত

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার!

মোঃ মনির মন্ডল,সাভারঃ

আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম (৪২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম (৪২)শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বাইনটেকি এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার এবং ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও তিনি শিমুলিয়া যুবলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানায় পুলিশ।

থানা পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তার নামে বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় মামলা রয়েছে বলেও জানায় থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, বৈষম্য বিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর