
আশুলিয়া মধ্যের ব্রীজ সংলগ্ন একের পর এক অজ্ঞাত লাশ ভাসছে,উদ্ধার করতে গড়িমসির অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
মোঃ আল আমিন সরকার (উত্তরা)থেকে
আশুলিয়া চকে মধ্যের ব্রীজ সংলগ্ন গত কয়েকদিনে একাধিক অজ্ঞাত মরদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভেসে থাকা মরদেহ গুলোতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারনা অজ্ঞাত কোন এক জায়গায় হত্যা করে মধ্যের ব্রীজ ও আশপাশে নির্জন জায়গায় ফেলে রেখে চলে যায়। তবে পরিচয় নিশ্চিত না হওয়ায় এবং ঘটনার প্রকৃত কারন অজানা থাকায় জন মনে আতঙ্ক ছড়িয়েছে।
তবে অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেও। গত বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫ তারিখে হাইওয়ে রাস্তার পাশে ডোবায় কচুরিপানার মধ্যে একটি ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে অবহিত করলে সারাদিন পর রাত্র আটার সময় এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। আবার আজ রবিবার ২৩ নভেম্বর ২০২৫ তারিখে আশুলিয়া মধ্যের ব্রীজের নিচে আরেকটি মরদেহ ভাসতে দেখা যায়। গতকাল রাতে উত্তরা জোনের নৌ- পুলিশকে জানানো হলে নৌ- পুলিশের এস আই মাহবুর রহমান সরেজমিনে এসে উপস্থিত হয়। পরে তারা জানান আমাদের এরিয়ার বাইরে তাই আমরা লাশ নিতে পারবো না। পরে সাংবাদিকরা আশুলিয়া থানায় যোগাযোগ করলে আশুলিয়া পুলিশ ফাঁড়ির এস আই মাহবুর রহমান এসে বেলা ১ টার দিকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে পথচারীদের মাঝে বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তা সংশয়, বিশেষ করে আশুলিয়া থেকে ধউর বেড়ীবাঁধ এলাকায় অপরাধচক্রের বিষয়ে নজরদারি জোরদারের তাগিদ দিচ্ছে স্থানীরা।