1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ইউবি”র চেয়ারম্যান তানিমের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মিজানুর রহমান :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পঠিত

ইউবি”র চেয়ারম্যান তানিমের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মিজানুর রহমান :

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান তানিমের অপসারণের দাবিতে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও করেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আহমেদ ফরহাদ খান অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের সম্পদ ও অর্থ আত্মসাৎ করছেন এবং ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রমে মদদ দিচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি, শ্যামলীতে বিশ্ববিদ্যালয়ের নামে কেনা সম্পত্তি ব্যক্তিগত নামে করে নিয়েছেন আহমেদ ফরহাদ খান। তাছাড়া, তিনি শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে বাহিরের শীর্ষ সন্ত্রাসী ‘পাঠাটো রুবেল’কে ভাড়া করে ক্যাম্পাসে হামলা চালিয়েছেন। পাঠাটো রুবেল দারুস সালামের আলোচিত সিয়াম হত্যা মামলার প্রধান আসামি এবং একাধিক হত্যা মামলায় অভিযুক্ত বলে অভিযোগ করা হয়েছে।

প্রতিবাদী শিক্ষার্থীরা জানান, আন্দোলনে ভিন্নমত থাকলেও, চেয়ারম্যান পক্ষের কিছু শিক্ষার্থীকে দিয়ে আন্দোলন ব্যাহত করার চেষ্টা করা হয়। পরে সংঘর্ষ সৃষ্টি হলে সুযোগ নিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। শিক্ষার্থীরা বলছেন, “এমন একজন শীর্ষ সন্ত্রাসী যিনি র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েও অলৌকিকভাবে ছাড়া পেয়ে যান, তিনি যদি বিশ্ববিদ্যালয়ের মতো নিরাপদ পরিবেশে অনুপ্রবেশ করতে পারেন, তবে শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?”

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অহেতুকভাবে শিক্ষার্থীদের শোকজ করে, এমনকি মিথ্যা মামলায় জড়িয়ে ছাত্রত্ব বাতিল করছে। শিক্ষকদের ক্ষেত্রেও একই চিত্র। কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অনেক শিক্ষক-কর্মকর্তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও সরিয়ে দেওয়া হয়েছে, যিনি এসব অনিয়মের বিরুদ্ধে ছিলেন।

শিক্ষার্থীরা স্মারকলিপিতে বলেন, “আমরা ইউজিসি’র কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি—এই অবৈধ, দুর্নীতিগ্রস্ত এবং সন্ত্রাসে মদদদাতা চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করে আমাদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিত করুন।”

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন শিক্ষার্থী সাকিব হাসান, মেহেদী হাসান, মোঃ রোমান এবং মশিউর রহমান রাঙ্গা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ইউজিসির এক কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর