1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ইরানের হামলায় তছনছ মার্কিন ঘাঁটি, উপগ্রহ চিত্রে ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে কমপক্ষে ২০টি মার্কিন সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপগ্রহ চিত্র এবং ভিডিও বিশ্লেষণ করে এই ভয়াবহ ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। তবে মার্কিন প্রশাসন এই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এতদিন গোপন রাখার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের আটটি দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে ইরান। এতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি রিফুয়েলিং বিমান এবং রাডার ব্যবস্থার লাখ লাখ ডলারের ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরান ও লেবাননে যে হামলা চালিয়েছিল, তারই জবাবে এই পাল্টা আঘাত হেনেছে তেহরান। হোয়াইট হাউস দাবি করেছিল যে ইরানের সামরিক শক্তি প্রায় শেষ। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন দেখাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এই ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, বরং তারা এই সংঘাতের উপগ্রহ চিত্র ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। ক্ষয়ক্ষতির তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের ঘাঁটিতে থাকা অত্যন্ত মূল্যবান তিনটি থাড অ্যান্টি-ব্যালাস্টিক মিসাইল ব্যাটারি। বিশ্বজুড়ে আমেরিকার মাত্র আটটি এই ধরনের ব্যাটারি রয়েছে, যার প্রতিটির নির্মাণ খরচ প্রায় এক বিলিয়ন ডলার। এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আমেরিকার অত্যাধুনিক নজরদারি বিমান এবং কুয়েতের ঘাঁটিতে জ্বালানি বাঙ্কার ও সেনা আবাসন ধ্বংস করা হয়েছে। একটি নজরদারি বিমান প্রতিস্থাপনেই যুক্তরাষ্ট্রের প্রায় সাত শ’ মিলিয়ন ডলার খরচ হতে পারে। পেন্টাগনের হিসাব মতে, এই সংঘাতের খরচ ইতোমধ্যে ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যার বড় অংশই যাবে ধ্বংস হওয়া সরঞ্জাম মেরামতে। কমপক্ষে ৪২টি মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন এই হামলায় ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার এই বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থার বিপরীতে ইরান মূলত কম খরচের ড্রোন ও নিখুঁত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই সাফল্য পেয়েছে। যুদ্ধবিরতি ভেঙে যদি আবারো লড়াই শুরু হয়, তবে মার্কিন ঘাঁটিগুলো যে চরম ঝুঁকিতে পড়বে, সেই আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা।

সূত্র : বিবিসি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর