1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ বিভাগের আদর্শ রাষ্ট্র গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ বিভাগের আদর্শ রাষ্ট্র গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে
:
বৃহস্পতিবার ( ২ অক্টোবর ২০২৫ ) বিকাল ৩ টায়  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যাণ সম্পাদক আল-মিজান মুহাম্মাদ নোহেলর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মাদ তাজুল ইসলাম শাহীনের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ হলে আদর্শ রাষ্ট্র গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ মানেই বিভিন্ন ধর্ম, মত, জাতি ও সংস্কৃতির মানুষের একত্রে বসবাস। এই বহুবিধতা আমাদের সমাজকে যেমন বৈচিত্র্যময় করে তোলে, তেমনি একে রক্ষা করতে হলে প্রয়োজন হয় সাম্প্রদায়িক সম্প্রীতি—যা হল পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সৌহার্দ্যের ভিত্তি।

একটি আদর্শ সমাজ কেবল তখনই গড়ে ওঠে, যখন মানুষ একে অপরকে তাদের ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে শ্রদ্ধা করে এবং একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে। সাম্প্রদায়িকতা যেখানে বিভেদ সৃষ্টি করে, সম্প্রীতি সেখানে ঐক্য গড়ে তোলে। আর এই ঐক্যই আমাদের জাতীয় উন্নয়নের প্রধান চালিকা শক্তি।

আমাদের ইতিহাস সাক্ষ্য দেয়, সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের মানুষ একসঙ্গে রক্ত দিয়ে এই বাংলাদেশ গড়ে তুলেছে। আজ যদি আমরা সেই চেতনাকে ধারণ করি, তাহলেই পারব একটি সত্যিকারের আদর্শ সমাজ গড়ে তুলতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর