
মোঃ শাহজালাল সুমন : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তুরাগ ৫৩ নং ওয়ার্ড বিএনপির নেতা আব্দুর রহমান বুলু। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, হযরত ইবরাহিম (আ.) মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার যে শিক্ষা দিয়েছেন, তা আজও মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে রয়েছে। কোরবানির প্রকৃত শিক্ষা হলো মানুষের অন্তরের হিংসা, লোভ, অহংকার ও স্বার্থপরতাকে ত্যাগ করে মানবকল্যাণে আত্মনিয়োগ করা। আব্দুর রহমান বুলু আরও বলেন, ঈদুল আযহা শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মত্যাগ, ধৈর্য, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই কোরবানির প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। তিনি সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকেও ৫৩ নং ওয়ার্ডবাসীসহ দেশের সর্বস্তরের মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্মার্ট ৫৩ নং ওয়ার্ড গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে জনগণের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিএনপি নেতা আব্দুর রহমান বুলু বলেন,পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা।