
ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা দিলেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সিদ্দিক সরকার।
মোঃ সোহাগ মিয়া বিশেষ প্রতিনিধি উত্তরা
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ রাজধানীর ৫৪ ওয়ার্ড তুরাগ এলাকার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিক সরকার । দৈনিক বাংলা নিউজ টিভি সাক্ষাৎকার তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনটি মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য সুযোগ তৈরি করে। ঈদের এই আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এই কামনা করেন তিনি।সিদ্দিক সরকার বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এফ এম জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকেও তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ । তিনি আরও বলেন, রাজনীতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে উত্তরা তুরাগ এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে পবিত্র রমজান মাসে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ইফতার মাহফিলের আয়োজন, খাদ্যসামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণসহ নানা ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। সিদ্দিক সরকার বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ ও নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সমাজের উন্নয়নে কাজ করাই তার রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার। ভবিষ্যতেও তিনি এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে জানান। তিনি আরও বলেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিকতার পথে চলতে উদ্বুদ্ধ করে। তাই ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি।পরিশেষে বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিদ্দিক সরকার ঈদুল ফিতর উপলক্ষে তুরাগ এলাকার সর্বস্তরের মানুষসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।ঈদ মোবারক ঈদ মোবারক।।।