1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঈশ্বরগঞ্জে পৃথক তিন ঘটনায় তিনজনের মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

ঈশ্বরগঞ্জে পৃথক তিন ঘটনায় তিনজনের মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একদিনের ব্যবধানে তিনটি পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা থেকে শনিবার (৪ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলার সদর, মগটুলা ও সোহাগী ইউনিয়নে এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে। পারিবারিক বিরোধের জেরে নাতির দা’র কোপে দাদি রওশন আরা বেগম (৫০) নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, গৃহপালিত একটি মুরগিকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে নাতি সাখাওয়াত হোসেন (২১) দা দিয়ে দাদির ঘাড়ে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক নাতি সাখাওয়াত, তার বাবা মোস্তফা (৪৮) ও ভাই সাজ্জাদ হোসেনকে (২৪) আটক করে। হত্যায় ব্যবহৃত দা ও লাঠিও উদ্ধার করা হয়েছে।

একই দিন রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের করমা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। নিহতের ছেলে মো. বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারে বলা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে খোকন মিয়ার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তৃতীয় ঘটনাটি ঘটে শনিবার ভোরে উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় (ডেকুরাপাড়া) গ্রামে। বাড়ির পেছনের একটি গাছে ইসলাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত ইসলাম উদ্দিন ওই গ্রামের মৃত শবদর আলীর ছেলে। পরিবারের সদস্যরা ধারণা করছেন, এটি দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু হতে পারে। তারা ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়েছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “তিনটি ঘটনায় তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর