1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতারণা, প্রতারক ইয়াহিয়া আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১৫ বার পঠিত

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতারণা, প্রতারক ইয়াহিয়া আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে প্রশাসনের নাম ভাঙিয়ে সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা প্রতারককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৭ টার দিকে কুতুপালং ২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের পর প্রতারককে উখিয়া আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর উখিয়া আর্মি ক্যাম্পের কর্ডশেল কমান্ডার তাকে উখিয়া থানায় হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোসাইন।

তিনি জানান, অভিযুক্ত প্রতারককের নাম ইয়াহিয়া মাহমুদ। সে ২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের বাসিন্দা আবু সালামের ছেলে। তার এফসিএন ২৬২২২২০। দীর্ঘদিন ধরে নিজেকে নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

আটক ইয়াহিয়া মাহমুদ নিজেকে কর্পোরাল মুসলিম (এফআইইউ)-এর নাম ব্যবহার করে তাকে “আর্মির কর্নেল মুসলিম” হিসেবে উপস্থাপন করে সাধারণ রোহিঙ্গাদের প্রতারণার ফাঁদে ফেলতেন বলে নিশ্চিত করা গেছে।

তিনি বলেন, বিভিন্ন সমস্যা সমাধান করে দিতে পারবেন এবং কর্নেল মুসলিম বা পুলিশের এসআই কর্মকর্তাদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এমনকি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথেও তার সম্পর্ক রয়েছে বলেও দাবী করতেন। সে সাধারণ রোহিঙ্গা ও ক্যাম্পের মাঝিদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

ওসি বলেন, সাধারণ রোহিঙ্গা ও স্থানীয়দের প্রতারণার হাত থেকে রক্ষা করতে এ ধরনের চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর