1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

উত্তরায় অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর আওয়ামীলীগ নেতার হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

উত্তরায় অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর আওয়ামীলীগ নেতার হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

১৩ জানুয়ারি, ২০২৬ ইং রোজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় ‘মুসলিম হোটেল’-এ অবৈধ গ্যাস সংযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার রাকিবুল হাসান শান্ত। হোটেলের মালিক আওয়ামীলীগ নেতা খোকন ও কর্মচারীদের অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরের কুয়েত বাংলাদেশ চীন মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরা জমজম টাওয়ারের বিপরীতে অবস্থিত ‘মুসলিম হোটেল’-এ দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই ঘটনার তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহ করতে যান সাংবাদিক রাকিবুল হাসান শান্ত সহ আরো কয়েকজন সাংবাদিক।তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে হোটেলের বাইরে রাস্তায় হোটেল মালিক ও একদল কর্মচারী তার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় সাংবাদিক শান্তর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

ঘটনার খবর পেয়ে স্থানীয় আরও সাংবাদিকরা দ্রুত সেখানে উপস্থিত হন এবং পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুয়েত বাংলাদেশ চীন মৈত্রী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

অভিযোগ উঠেছে, মুসলিম হোটেলের মালিক খোকন দীর্ঘদিন ধরে নিজেকে আওয়ামী লীগ নেতা এবং প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। এই পরিচয় ব্যবহার করেই তিনি সরকারি সম্পদ (গ্যাস) চুরি করে ব্যবসা পরিচালনা করছিলেন। এমনকি সংবাদকর্মীরা এই বিষয়ে প্রশ্ন তুললে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হতো বলে স্থানীয়রা জানিয়েছেন।

উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উত্তরা এলাকায় কর্মরত সাংবাদিকরা। তারা অবিলম্বে হামলাকারী হোটেল মালিক খোকন ও জড়িত কর্মচারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর