1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

উত্তরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শাহজালাল সুমন: উত্তরা-ঢাকা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পঠিত

উত্তরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শাহজালাল সুমন: উত্তরা-ঢাকা

। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫১ নম্বর ওয়ার্ড ও ১১ নম্বর সেক্টরবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি বলেন, “স্বাস্থ্য খাতের ভয়াবহ দুরবস্থা, ক্রমবর্ধমান বেকারত্ব এবং সমাজে কিশোর গ্যাং প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই অব্যবস্থাপনা ও অন্যায়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে হবে। তিনি আরও বলেন, “উত্তরার সেক্টর কল্যাণ সমিতিসহ স্থানীয় জনগণের সকল সমস্যা বিএনপি সরকার ক্ষমতায় গেলে সমাধান করা হবে, ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুস সালাম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির, মোঃ সোলেমান হাসান, মোঃ আওলাদ হোসেন, আনোয়ার হোসেন অনিক, কামাল পাশা, আনোয়ার ডালি, মোহাম্মদ হান্নান মিয়া, লিটন প্রধান ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর