1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট :
রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা

: রাজধানীর উত্তরায় অবৈধ বাণিজ্যিক প্লট ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ রোববার (২৮ ডিসেম্বর, ২০২৫) রাজউকের জোন–২/১-এর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে উত্তরা ৪ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জানা যায়, আজ রোববার সকালে অভিযানটি শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানকালে আবাসিক প্লটে পরিচালিত রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা করা হয়। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান সাংবাদিকদের বলেন, উত্তরা মডেল টাউনের ৪ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্যিক কর্মকাণ্ডমুক্ত করতে এই ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে। আবাসিক এলাকায় অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে।

তিনি আরো জানান, অভিযানে আজোয়া, টেস্টি, হট কেক, বিসমিল্লাহির সুইটসসহ একাধিক রেস্টুরেন্ট ও ফাস্টফুড দোকান সিলগালা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

এসময় মোবাইল কোর্টের চলমান আজকের অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজউকের অথরাইজড কর্মকর্তা মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ গ্রহন করে ।
####
মনির হোসেন জীবন
তারিখ -২৮ ডিসেম্বর,২০২৫
মোবাইল -০১৭১৮৪০১৬৮৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর