
*উত্তরা তুরাগে কামারপাড়া স্কুল এন্ড কলেজের এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত*
মোঃ সোহাগ মিয়া
*উত্তরা প্রতিনিধি*
উত্তরার তুরাগের ঐতিহ্যবাহী কামারপাড়া স্কুল এন্ড কলেজ থেকে আসন্ন এইচএসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য জাঁকজমকপূর্ণ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ জহিরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম।
কামারপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খুরশিদ জাহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন এইচএসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনা দেন। তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার এবং ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করার আহ্বান জানান।
প্রধান অতিথি হাজী মোস্তফা জামান তার বক্তব্যে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা সততা, নিষ্ঠা ও মেধা দিয়ে নিজেদের গড়ে তোলো। আমরা তোমাদের পাশে আছি।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ খুরশিদ জাহান শিক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের জন্য বিশেষ দোয়া করেন। দোয়া মাহফিলের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।