
উত্তরা তুরাগে ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ চান মিয়া প্রত্যাশা: “নেতা নই, সেবক হতে চাই
উত্তরা প্রতিনিধি সোহাগ মিয়া
উত্তরা তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে আলোচনায় এসেছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ চান মিয়া । তিনি জানিয়েছেন, পদপ্রার্থী হলেও তিনি নেতা হিসেবে নয়, ওয়ার্ডবাসীর সেবক হিসেবে কাজ করতে চান।
হাজী মোঃ চান মিয়া বেপারী দীর্ঘদিন ধরে এলাকার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে আসছেন। তার ভাষ্য, রাজনীতি তার কাছে ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম।
তিনি বলেন, “আমার বাবাও মেম্বার ছিলেন। তিনি সেবক হিসেবেই মানুষের পাশে ছিলেন। আমিও বাবার মতোই জনগণের পাশে থেকে কাজ করতে চাই।
৫৩ নং ওয়ার্ড থেকে দলীয় মনোনয়ন পেলে তার পরিকল্পনার কথাও জানান তিনি। হাজী জহিরুল ইসলাম বলেন, “দল যদি আমাকে ৫৩নং ওয়ার্ডের পদপ্রার্থী হিসেবে সিলেকশন করে, তাহলে ইনশাআল্লাহ ৫৩নং ওয়ার্ডকে মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও চাঁদাবাজমুক্ত করব। সবাইকে নিয়ে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।
স্থানীয়দের মতে, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক কাজের মাধ্যমে তিনি এরই মধ্যে এলাকায় পরিচিত মুখ। নির্বাচনী মাঠে তার “সেবক” পরিচয়কে সামনে রেখেই তিনি ভোটারদের কাছে যেতে চান।
দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকা এই প্রার্থী এখন ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।