1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

উত্তরা দিয়াবাড়ী এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হলো খেলার মাঠ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পঠিত

উত্তরা দিয়াবাড়ী এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান: দখলমুক্ত হলো খেলার মাঠ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও খেলার মাঠ অবৈধ দখলের অভিযোগে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান এবং অথরাইজড অফিসার এহসান হোসেন। অভিযানকালে রাজউকের গঠিত টাস্কফোর্স মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তুরাগ ৫৩ নম্বর ওয়ার্ডের নলবোগ এলাকায় নকশা বহির্ভূতভাবে নির্মিত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। এ সময় দুইটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং আরও কয়েকটি ভবনের অবৈধ অংশ আংশিকভাবে অপসারণ করা হয়। পরবর্তীতে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে দখল করে রাখা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহল মাঠটি দখল করে সেখানে ক্লাব স্থাপন করেছিল, যার ফলে এলাকাবাসী ও শিশু-কিশোররা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ স্থাপনা অপসারণ করে মাঠটি পুনরায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। অভিযান চলাকালে দখল করে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং খেলার মাঠটি সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। রাজউকের কর্মকর্তারা জানান, সরকারি জমি ও উন্মুক্ত স্থান দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে নগর পরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তারা কঠোর হুঁশিয়ারি দেন। দীর্ঘদিন পর মাঠটি দখলমুক্ত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এখন থেকে শিশু-কিশোররা নির্বিঘ্নে খেলাধুলা করতে পারবে এবং মাঠটি আগের মতোই সবার জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর