1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

উত্তরা ১৪ নাম্বর সেক্টরে রাস্তার ওপর অবৈধ স্থাপনার অভিযোগ, দ্রুত উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

উত্তরা ১৪ নাম্বর সেক্টরে রাস্তার ওপর অবৈধ স্থাপনার অভিযোগ, দ্রুত উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ৫১ নম্বর ওয়ার্ডের আহালিয়া এলাকায় সিটি কর্পোরেশনের নির্ধারিত সড়ক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর পরিত্যক্ত জায়গা দখল করে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে, জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং সরকারের চলমান সড়ক উন্নয়ন প্রকল্পও বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, উত্তরা ১৪ নম্বর সেক্টরের আহালিয়া এলাকার সাবেক রাজউক ২৪/এ সড়কে কয়েকজন ব্যক্তি রাস্তার ওপর এবং সরকারি পরিত্যক্ত জায়গা দখল করে স্থায়ী বসতবাড়ি নির্মাণ করেছেন। ফলে বহু বছর ধরে এলাকাবাসী স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। বর্ষা মৌসুমে কাদা, জলাবদ্ধতা ও সংকীর্ণ সড়কের কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস কিংবা অন্যান্য জরুরি সেবার যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর ভাষ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে এলাকাটির সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সড়কটি আরও প্রায় পাঁচ ফুট প্রশস্ত করে আধুনিক মানের রাস্তা নির্মাণের কথা রয়েছে। তবে রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ না হওয়ায় প্রকল্পের কাজ শুরু বা সম্পন্ন করতে জটিলতা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, প্রকৌশলী এবং ৫১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় রাস্তার ওপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মৌখিকভাবে অবহিত করা হয়েছে বলে এলাকাবাসী দাবি করেন। কিন্তু অভিযোগ রয়েছে, নির্দেশনার পরও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে সড়ক উন্নয়নকাজ কার্যত স্থবির অবস্থায় রয়েছে। এ অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিবাদ জানান এবং দ্রুত অবৈধ দখল উচ্ছেদের দাবি তোলেন। তাদের বক্তব্য, জনস্বার্থের বিষয়টি উপেক্ষা করে কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থে সরকারি রাস্তা দখল করে রেখেছেন, যার ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো সাধারণ মানুষকে। প্রতিবাদে অংশ নেওয়া বাসিন্দারা বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে তুরাগ ও উত্তরার এই এলাকার সড়ক অবকাঠামোর তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বর্তমানে সরকার ও সিটি কর্পোরেশন উন্নয়নকাজ শুরু করলেও অবৈধ স্থাপনার কারণে সেই কাজ বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাই দ্রুত দখলমুক্ত করে জনগণের চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ করা হোক।
স্থানীয়দের আরও দাবি, অবৈধ দখলের কারণে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেক সময় দুটি যানবাহন একসঙ্গে চলাচল করতে না পারায় সৃষ্টি হচ্ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। এলাকাবাসীর মতে, রাস্তা প্রশস্ত করা হলে শুধু যান চলাচলই সহজ হবে না, ভবিষ্যতে এলাকার সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হবে। তারা প্রশাসন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সরকারি রাস্তা ও সরকারি জমি কোনোভাবেই ব্যক্তিগত দখলে থাকতে পারে না। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদ করে দ্রুত সড়ক উন্নয়নকাজ সম্পন্ন করা এখন সময়ের দাবি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর