1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

উন্নয়ন কার্যক্রমে দায়িত্বশীলভাবে কাজের আহ্বান ডিসির”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

“উন্নয়ন কার্যক্রমে দায়িত্বশীলভাবে কাজের আহ্বান ডিসির”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম জেলার উন্নয়ন কর্মকাণ্ডে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিসি মুফিদুল আলম। সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, নিয়ম বহির্ভূত হাইরাইজ ভবনগুলো চিহ্নিত করা হয়েছে এবং এসবের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধি জানান, দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে ইতোমধ্যে সতর্কীকরণ সাইনবোর্ড বসানো হয়েছে। এছাড়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ কার্যক্রম চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি বলেন, ধোবাউড়ার ঝুঁকিপূর্ণ গোয়াতলা স্টিল ব্রিজের সংস্কার কাজ উপজেলা রাজস্ব তহবিল থেকে শুরু হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে গাজীপুর থেকে স্টিলের ডেক স্লাব সংগ্রহ করে মেরামতের কাজ চলছে।

সভায় সভাপতির বক্তব্যে ডিসি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নে সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে তিনি কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর