1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

এমপি হলে এলাকার সকল উন্নয়নমূলক কাজ করব: এম কফিল উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

এমপি হলে এলাকার সকল উন্নয়নমূলক কাজ করব: এম কফিল উদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা এম কফিল উদ্দিন আহমেদের সমর্থনে ৫ নভেম্বর বুধবার সন্ধ্যার পর রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া বাজার এলাকায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। মঞ্চ ও আশপাশের রাস্তাজুড়ে জনতার ঢল নামে।

বক্তব্য রাখতে গিয়ে কফিল উদ্দিন আহমেদ বলেন, “আমি এমপি হলে এলাকার সকল উন্নয়নমূলক কাজ করব। জনগণকে সাথে নিয়ে এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাব। রাস্তা-ঘাট সংস্কার থেকে শুরু করে কর্মসংস্থান— প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন হবে।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিশোধপরায়ণ নই। আওয়ামী লীগ সরকারের সময় আমাদের ঘরে থাকতে দেয়নি। মিথ্যা মামলা দিয়েছে, জুলুম নির্যাতন করেছে। কিন্তু আজ আমরা ক্ষমতার লোভে কারো বাড়িঘর ভাঙচুর করি না, আগুন লাগাই না।”

ফ্যাসিস্ট হাসিনার সমালোচনায় তিনি বলেন, “আরাফাত রহমান কোকোর ইন্তেকালের পরও তারেক রহমানকে দেশে আসতে দেয়নি। তিনি ভাইয়ের জানাজায়ও অংশ নিতে পারেননি। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি সরকার। কারণ, তারা জানে— তারেক রহমান দেশে এলে তাদের রাজনীতিতে টিকে থাকা কঠিন হয়ে যাবে।”

এলাকাবাসী জানান, কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে কোনো চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াননি। বরং নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান করেছেন। তাই জনগণের দৃঢ় দাবী— তাকে বিএনপির মনোনয়ন দিতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসার কারণেই এমন বিশাল জনসমাবেশ হয়েছে বলেও মন্তব্য করেন তারা।

অল্পসংখ্যক লোক নিয়ে ছোট পরিসরে উঠান বৈঠকের পরিকল্পনা থাকলেও বিপুল জনসমাগমে অভিভূত আয়োজকরা।

উঠান বৈঠকটি সভাপতিত্ব করেন স্থানীয় জনপ্রতিনিধি জনাব আয়নাল মেম্বার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর