1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পঠিত

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ গ্রেড অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনিরুজ্জামান, গফরগাঁও উপজেলার সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি। সঞ্চালনা করেন শরিফুল ইসলাম, পাগলা থানা শাখার সভাপতি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভিপি আবদুল্লাহ আল মিনহাজ, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি কবি শফিকুল ইসলাম হামিম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহ ১০ সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা আমীর ও ময়মনসিংহ জেলা মজলিশে শুরা সদস্য মাওলানা ইসমাইল হোসেন সোহেল, পাগলা থানা আমীর মাওলানা এমদাদুল হক, গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম এবং গফরগাঁও প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল আনসারী।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বলেন, দেশ ও সমাজের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর