
ঐক্যের কোন বিকদলেল্প নেইঃ
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
মুন্সিগঞ্জের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বালুয়াকান্দি ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪ টায় বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এসময়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আ,ক,ম মোজাম্মেল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহবায়ক কমিটির সদস্য মুহা:মজিবুর রহমান,আহসান উল্লাহ চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো:ইদ্রিস মিয়াজী (ভিপি মহন),কর্মী সভার উদ্বোধক হিসেবে উদ্ধোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহমান শফিক।
জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন কমিটির আহবায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া’র সভাপতিত্বে সদস্য সচিব শরীফ হোসেন মাষ্টার এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহবায়ক ইঞ্জি:মুকবুল আহমেদ রতন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো:জসিম উদ্দিন,বিএনপি নেতা মনিরুজ্জামান, হুমায়ুন কবির ঢালী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহবায়ক, সদস্য, সচিববৃন্দসহ বালুয়াকান্দী ইউনিয়ন এর সকল ওয়ার্ড থেকে আসা বিএনপি’র শতশত নেতাকর্মী। সবশেষে নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জয়ের লক্ষে কাজ করার আহবান জানান আমন্ত্রিত নেতৃবৃন্দ।