1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে তুরাগ থানা বিএনপির বিক্ষোভ মিছিল

শাহজালাল সুমন:তুরাগ-ঢাকা
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে তুরাগ থানা বিএনপির বিক্ষোভ মিছিল

মো: শাহজালাল সুমন:তুরাগ-ঢাকা

:ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তুরাগের রানাভোলা সানভিম স্কুলের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে তুরাগ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে তুরাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা,যুগ্ম আহবায়ক রিপন হাসান খন্দকার,আলি আহমেদ,চাঁন মিয়া বেপারী,আবু তাহের খান আবুল,বিপ্লব হোসেন,হাজি আতাউর রহমান,মতিউর রহমান মতি,থানা আহবায়ক সদস্য আব্দুল আলী,সাঈদ হাসান সাগর,আলাউদ্দিন আলাল,৫৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সোহেল রানা সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম,৫৪ নম্বর বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলাম,৫২ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী,৫৩ নং ওয়ার্ড রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতারা শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তারা অভিযোগ করেন, গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং ভীতি সৃষ্টির উদ্দেশ্যেই শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারের সময় মাথায় গুলিবিদ্ধ হন হাদি। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের আবেদনে হাদিকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর