1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

কলাপাড়ায় ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।।

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

কলাপাড়ায় ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।।

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, কলাপাড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে, বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকাল ৩টায় দিবসটি উপলক্ষে কলাপাড়া এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে কলাপাড়া বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়া উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবদুল আউয়াল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, কলাপাড়া উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ আনসারী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আফজাল হুসাইন, কলাপাড়া পৌর ওলামা দলের সভাপতি
মাওলানা ফোরকানুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোঃ মাহমুদুল হাসান, উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আঃ জব্বার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কলাপাড়া পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক, মোঃ আবু হানিফ ও সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া ঐতিহ্যবাহী সংগঠনের সদস্য আপনারা। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী ওলামা দলকে এগিয়ে নিতে সকলের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওলামা দলের সক্রিয় ভূমিকা পালন করতে অনুরোধ করেন বিএনপির এ নেতা।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০৩/১০/২০২৫
০১৭১৮-৬২২৯১৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর