1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

কলাপাড়ায় গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু।।

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

কলাপাড়ায় গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু।।

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শুরু হয়েছে। মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খাঁন।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, কলাপাড়া, পটুয়াখালীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল এমরান হারুন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, আবদুল্লাহ আল নাসেরসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শরীরচর্চা শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা। খেলার ফুটবল ইভেন্টে ১৬টি দল অংশ নেয়। যার মধ্যে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ধানখালী মাহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় রানার আপ হয়।এছাড়াও হ্যান্ডবল, কাবাডি এবং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকল ধরনের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান বলেন, ২৩, ২৪ এবং ২৫ সেপ্টেম্বর এই তিন দিনে সকল প্রতিযোগিতা সম্পন্ন হবে। কেন্দ্র নির্দেশনা মোতাবেক সকল দফা এবং সময় ঠিক রেখে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে প্রতিযোগিতা সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানান।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
২৪/০৯/২০২৫
০১৭১৮-৬২২৯১৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর