1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র কমিটি পূর্ণগঠন সভা।

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

কলাপাড়ায় মানবাধিকার কমিশন’র কমিটি পূর্ণগঠন সভা।

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

“জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে আইনী সহায়তার মানবাধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) কলাপাড়া উপজেলা শাখা ও পৌর শাখার কমিটি পূর্নগঠন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন। এছাড়া কলাপাড়া পৌর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুম বিল্লাহ অসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. নাসির উদ্দীন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের কলাপাড়া পৌর শাখার তত্ত্বাবধানে বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে (পায়রা) এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিশনের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ আফজাল হোসেন তালুকদার স্বপন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক, সাংবাদিক মোল্লা নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকছেদুল আলম, কলাপাড়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি, এ্যাডভোকেট আবুল বাশার। কলাপাড়া কৃষক দলের সভাপতি আবদুস সালাম তালুকদার এবং সমাজকর্মী ও স্থপতি ইয়াকুব খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সোহরাব হোসেন, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ’র প্রদর্শক মো. আসাদুজ্জামান খান, নাওভাঙ্গা ফাযিল মাদ্রাসার প্রভাষক ইভান মাতুব্বর, ভিপি কাশেম শেখ ও কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক, মোঃ তারেক আমান সুমন এবং কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো.মাসুম বিল্লাহ।
বক্তারা বাংলাদেশ মানবাধিকার কমিশনের কলাপাড়া উপজেলা এবং পৌর শাখার কমিটিকে শক্তিশালী করা সহ সমাজের সর্বস্তরে মানবাধিকার পৌঁছে দেয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে কলাপাড়া উপজেলা এবং পৌর শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদককে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি। সেই সাথে পরবর্তীতে সকলের সাথে আলোচনা করে কমিটির অন্যান্য সদস্য গঠন করতে অনুরোধ করেন অতিথিরা।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১১/০৯/২০২৫
০১৭১৮-৬২২৯১৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর